
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১০:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৬:৪০ পি.এম
শরনখোলা উপজেলা প্রশাসন কর্মকর্তা জনাব সুদীপ্তকুমার সিংহ আশ্রয় কেন্দ্র নারীদের বৈঠক করেন
![]()
সাউথখালি ইউনিয়নের সুন্দরবনঘেষা ভোলা নদীর তীরবর্তী সোনাতলা গ্রামের বহুমুখী আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য উঠান বৈঠক।
গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, ভিজিডি প্রভৃতি সুবিধা পাওয়ার পদ্ধতি ছাড়াও কৃষি, পরিবার পরিকল্পনা, বাল্য বিবাহ, সাইবার নিরাপত্তা, মাদক, অনলাইন জুয়া প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে প্রতিটি ইউনিয়নে নিয়মিত এরকম উঠান বৈঠকের আয়োজন নিয়মিত করা হয়।
আজকের আলোচনায় ছিলেন জনাব ফয়সাল হোসেন -উপজেলা সমাজসেবা অফিসার,জনাব ধনঞ্জয় মন্ডল -উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জনাব আসাদুজ্জামান -প্রভাষক, তেজগাঁও কলেজ, ঢাকা।
আলোচনা শেষে মায়েদের স্থানীয় বিভিন্ন সমস্যা শোনার সুযোগ রাখা হয়।এরই প্রেক্ষিতে ৫ জন মায়ের কথা শোনা হয়।
আজ ২ জন মা জানায় তারা খুবই গরীব - গোলপাতার ঘরে থাকে -বৃষ্টিতে পানি পরে - টিন হলে বর্ষায় থাকতে পারবে।একজনের স্বামীর রোজকারে সংসার চলে না- নিজেও কিছু করতে চান।তাকেও সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত