
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ২:২৪ পি.এম
শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া-আলোচনা সভা

আব্দুল হান্নান, শাজাহানপুর, (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কর্মময় জীবনের উপর বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার গোহাইল বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোরশেদ মিল্টন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি আব্দুল হাকীম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ ও আবু শাহীন সানী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও তারেক রহমানের দির্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত