
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:৫১ পি.এম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতিতে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি হেফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ রবিবার উজেলার ভুলতা বাস স্ট্যান্ড জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। এসময় রুপগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবু সন্ঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসানসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত