প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৬:০৫ পি.এম
শাজাহানপুরে অবৈধভাবে পশুখাদ্য তৈরির দায়ে জরিমানা

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদনের দায়ে নিউ সান ফার্মার মালিক কামরুজ্জামান খান (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার গন্ডগ্রাম বিএডিসি অফিস সংলগ্ন এলাকায় "নিউ সান ফার্মায়" এ অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
অভিযানে সার্বিক সহযোগিতা ও প্রসিকিউশন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি টিম উপস্থিত ছিল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদন করছিলেন কামরুজ্জামান খান। এ ঘটনায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ২০ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে কামরুজ্জামান খান জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। অভিযানে উৎপাদিত পশু খাদ্য ও সংশ্লিষ্ট মালামাল জব্দ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের জিম্মায় তা ধ্বংস করা হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA