
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১০:১৮ এ.এম
শাজাহানপুরে অস্ত্র ও মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুর প্রকাশ্য দিবালোকে রকি (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নি'হত রকির উপজেলার গন্ডগ্রাম লয়া পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে মহাসড়কের ওপরে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য মতে, কিছুদিন আগেই জেল থেকে বের হওয়া নি'হত রকি অস্ত্র, ছিনতাই, মাদক, ডাকাতিসহ ৯টি মামলার আসামি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিব ইকবাল। তিনি আরও বলেন, ‘কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানা হবে।’
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত