
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৬:০৮ পি.এম
শাজাহানপুরে আ’লীগের ২ কর্মী গ্রেফতার

বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী ‘হত্যা' মামলার এজাহারনামীয় ইব্রাহিম সরদার (৬০) ও আব্দুল গফুর ওরফে সাজু (৬২) কে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ। মামলাটিতে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, মারধর, বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে।
১১ জুলাই (শুক্রবার) রাত ০৮ টা ৩০ মিনিটে উপজেলার গোহাইল বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
আটককৃত ইব্রাহিম সরদার উপজেলার গোহাইল ইউনিয়নের শালিখা গ্রামের মৃত আহম্মেদ আলী সরদারের ছেলে। অপর আসামি আব্দুল গফুর ওরফে সাজু একই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে। উভয়েই গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আসামি আব্দুল গফুর ওরফে সাজু গোহাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০১৬ সালের ৩১ জানুয়ারিতেও একটি মামলা রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, গ্রেফতারকৃত আসামদ্বয়ের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত