
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ৬:৫০ এ.এম
শাজাহানপুরে ইউনিয়ন পরিষদের চত্ত্বর থেকে চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল ফারুক বাংলাদেশ আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সদস্য ছিলেন। তিনি ছাত্র আন্দোলন নিয়ে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
N.V.S.S
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত