আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া)
বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিখন উৎসব ও অভিভাবক সমাবেশ।
শুক্রবার (২৩ অক্টোবর) মাঝিড়া স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আটশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। পবিত্র কোরআনের সবক প্রদান এবং শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। তাঁর পক্ষে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাসান আলী আকন্দ এবং মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হালিম দুদু। এছাড়া প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সায়েন্স কেয়ারের ২৫ শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
শাজাহানপুর উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় সায়েন্স কেয়ারের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা এশাকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ল্যাপটপ উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, ইক্বারা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA