প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ১০:২২ এ.এম
শাজাহানপুরে খালেদা জিয়ার স্মরণে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণে বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না হাটপাড়ায় হাজারো দর্শকের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ‘আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার জামুন্না পল্লী বন্ধু হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ করেন বগুড়া জেলা দল বনাম গাইবান্ধা জেলা দল।
সাবেক ফুটবল খেলোয়াড় ও দলিল লেখক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম মণ্ডল, শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ গোলাম মোস্তফা মজনু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি খেলাধুলার চর্চা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA