
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৪:০১ পি.এম
শাজাহানপুরে গাঁজা, ইয়াবাসহ আটক ৪

অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামুন্না গ্রামের বগুড়াপাড়া পানির ট্রাংকির দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হতে দুইজন মাদক ব্যবসায়ীকে ২৭ জুন (শুক্রবার) রাত ০৯ টা ৩০ মিনিটে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার জামুন্না বগুড়াপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে রবিন ইসলাম (২২), অপরজন একই গ্রামের লুৎফর রহমানের ছেলে সুমন হাসান (২০)।
আটককালে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিম আসামীদের দেহ তল্লাশী করে ০১ নং আসামী রবিনের নিকট হইতে একটি কলম সাদৃশ্য যাহার ভিতরে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ২২ (বাইশ) পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং ০২ নং আসামী সুমন হাসান ০১ নং আসামিকে মাদক ব্যবসার কাজে সহায়তা করেন।
অপরদিকে শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এস.আই (নিঃ) মোঃ ময়নুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার ২৭ জুন (শুক্রবার) ফুলতলা ফ্লাইওভার ব্রীজের পূর্বপার্শ্বে মার্কেটের বিসমিল্লাহ দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটিকালীন ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলো, উপজেলার ফুলতলা গ্রামের আশরাফ আলীর ছেলে শামীম ইসলাম (৩৫), অপরজন উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সাজ্জাদ হোসেন (৪০)। এজহারে অভিযুক্ত ১ নং আসামির বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় এবং শাজাহানপুর থানা মামলা রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত