প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ১১:০৭ এ.এম
শাজাহানপুরে পুলিশের অভিযান: অস্ত্র ও মাদকসহ গ্রেফতার-২

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে পৃথক দুইটি অভিযানে একটি বার্মিজ চাকু ও ১০ পিস ট্যােপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসব অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার রানীরহাট ও ক্ষুদ্র-কৃষ্টিয়া এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের সার্বিক তত্ত্বাবধানে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আশেকপুর ইউনিয়নের রানীরহাট বাজারের ছালেকের ‘স’ মিলের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় বার্মিজ চাকুসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় মেহেদী হাসান (২২) নামে এক যুবককে। গ্রেপ্তার মেহেদী মনসেফপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।
অন্যদিকে, একই রাতে ৯টা ১৫ মিনিটে উপজেলার চোপিনগর ইউনিয়নের খোর্দ্দ কৃষ্টিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এসআই আব্দুস সালামের নেতৃত্বাধীন অপর একটি পুলিশ দল। অভিযানে ১০ পিস ট্যােপেন্টাডল ট্যাবলেটসহ মাহমুদুল হাসান (২২) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে বৃ-কুষ্টিয়া তালতলা এলাকার মঞ্জুর আলমের ছেলে। তবে অভিযানকালে তার সহযোগী হাসান আলী (২২) নামে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। সে খোর্দ্দ কুষ্টিয়া এলাকার আপাল উদ্দিনের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA