
বগুড়ার শাজাহানপুর উপজেলা আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (বি-ব্লক) এলাকার আবু বক্কর সিদ্দিককে প্রতারণা মামলায় শাজাহানপুর থানার কৈগাড়ি ফাঁড়ি পুলিশ গ্রেফতার করেছে। আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার মৃত কলিমউদ্দিনের ছেলে।
সি আর ২৬১৩/২৫, সি আর ২৬১৪/২৫ সহ মোট ৪টি মামলার ওয়ারেন্টের আসামি আবু বক্কর সিদ্দিককে গত বৃহস্পতিবার উপজেলার বনানী বাজার এলাকা থেকে শাজাহানপুর থানার কৈগাড়ি ফাঁড়ির এএসআই মাসুদ রানা গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোং লিঃ (সাংগঠনিক অফিস বি-ব্লক) এর এজিএম একটি অর্থ প্রতারণা মামলা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত