প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৬:৪৩ পি.এম
শাজাহানপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে মাদকসেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে সুমন বাবু (৩৫) নামে এক যুবককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সুমন বাবু উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাসিড়া নওদাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার মোস্তাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সুমন বাবুকে আটক করা হয়। পরবর্তীতে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া 'ক' অঞ্চলের পরিদর্শক আসলাম আলি মণ্ডল বাদী হয়ে মামলা দাখিল করেন। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA