
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৫, ৩:৩৮ পি.এম
শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক গ্রেফতার
বগুড়া শাজাহানপুর উপজেলার ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুবতাসিম ফাহিম (২৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মুবতাসিম ফাহিম উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের একেএম রফিকুল ইসলামের ছেলে। তাকে ১১ জুন (বুধবার) রাত্রী ০২.২০ ঘটিকার সময় রাধানগর তার নিজ বসতবাড়ি হইতে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। শাজাহানপুর থানার মামলা নং-০১, তারিখ-০১/১১/২০২৪ খ্রিঃ জিআর নং-৩২৪/২০২৪, ধারা- 19A The Arms Atc, 1878; তৎসহ 143/323/341/324/307/302/114 The Penal Code, 1860 তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত