
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৩:৪৩ পি.এম
শাজাহানপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গ্রেফতার

রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটে উপজেলার ডোমনপুকুর এলাকা হতে মাদক,নারী শিশু নির্যাতন দমন আইনের মামলাসহ বিজ্ঞ আদালতে বিচারাধীন পূর্বের ৩টি মামলার আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশিদকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
মামুনুর রশীদ উপজেলার ডোমনপুকুর নতুনপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। সে উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে গত ২৮ সেপ্টেম্বরে ধারা- ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এ একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও বিজ্ঞ আদালতে বিচারাধীন ৩টি মামলা রয়েছে।
বিষটি নিশ্চিত করেছেন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ)। তিনি জানান, আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত