
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৮:২৪ পি.এম
শিক্ষক দিবস উপলক্ষে কটিয়াদীতে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা

রবিবার (৫ অক্টোবর) বিকাল ৪ টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাওঃ মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম নুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাওলানা মো: আজিজুর রহমান ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,কিশোরগঞ্জ জেলা (কারিগরি শাখা) বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (মাদ্রাসা)উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন(কলেজ) উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী বাবুল,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (মাধ্যমিক) উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (কারিগরি) উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম আবুল কাশেম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (কিন্ডারগার্ডেন) উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জামান রুবেল সহ আলোচনা সভায় উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত