প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৪:১২ পি.এম
শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ড. মঈন খান

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর ও জাতির মেরুদণ্ড।
দেশে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। দেশকে শক্তিশালী করতে হলে শিক্ষা ব্যবস্হাকে উন্নত করতে হবে। শক্তিশালী দেশের শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে কোনোভাবেই একটি উন্নত ও শক্তিশালী জাতি গঠন সম্ভব নয়। শিক্ষা নিয়ে কোনো প্রকার হেলাফেলা করা যাবে না। দেশের তরুন সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা মোমেনবাগ খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান এডভোকেট রোখসানা খন্দকার। আরও
বক্তব্য রাখেন পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতিশহীদুল হক বাচ্চু, সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি পলাশ উপজেলা শাখার সভাপতি ও আদর্শ শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন , জনতা আদর্শ বিদ্যাপীঠ প্রধান শিক্ষক মাসুদ খান, পলাশ থানা সেন্ট্রাল কলেজ অধ্যক্ষ আমীর হোসাইন গাজী,ডা. নজরুল বিন নূর মোহসীন গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সাইফুল হক,
এ ছাড়াও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA