
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৫:০০ পি.এম
শিবগঞ্জে আজগবি সূর্য তরুণ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) সন্ধায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি গ্রামে আজগবি সূর্য তরুণ ক্লাবের আয়োজিত ৩শতাধিক রোজাদার নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজগবি সূর্য তরুণ ক্লাবের সভাপতি মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শহিদুল হক হায়দারী শহিদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন আজগবি সূর্য তরুণ ক্লাবেরর সাধারণ সম্পাদক ইসাহাক আলী সহ আরও অনেকে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত