
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৪:২৬ পি.এম
শিবগঞ্জে আদর্শ মানব সেবা সংগঠনের মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব সেবা সংগঠন এর উদ্যোগে মাস ব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে গতকাল শুক্রবার বিকালে উপজেলার মাঝিহট্র ইউনিয়ন পরিষদ,দামগাড়া উচ্চ বিদ্যালয় ও স্থানীয় একটি মাদ্রাসা ও মসজিদের মাঠে রাস্তার পাশে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি,এম.এ ইসলাম আরিফ।
তিনি বলেন,আত্ন মানবেতার সেবাই শিবগঞ্জ আদর্শ মানব সেবা সংগঠন সবসময় কাজ করে যাচ্ছে,পরিবেশ ভারসাম্য রক্ষায় মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির আজ শুভ উদ্বোধন করা হলো,এ উপজেলাতে পর্যায়ক্রমে দুই হাজার বিভিন্ন ফলজ গাছ রোপন করা হবে। তিনি অত্র সংগঠনের পাশে থেকে সাংবাদিক সহ সমাজের সকল পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,সিনিয়র সহ সভাপতি সহিদ ইসলাম,সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম,
প্রতিষ্ঠাতা সদস্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান নাহিদ,সাংগঠনিক সম্পাদক জোনাইদ আহম্মেদ,কুঠির শিল্প বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী,ক্রীড়া সম্পাদক আশিক আহম্মেদ পলাশ, সহ পশু পালন বিষয়ক সম্পাদক আল ইমরান,শ্রম বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, যোগাযোগ সম্পাদক রবিউল ইসলাম রবি,সহ কর্ম বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান,সদস্য গোলাম জাকারিয়া,রিয়াদ,জোবায়ের,আসিফ করিম রিয়াদ,হযরত আলী, খায়রুল,কবীর,জিহাদ,ওয়াজেদ,বাপ্পী,সাগর,মুজাহিদ, আহসান হাবীব, অন্তর সহ সকল সদস্যবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত