
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ২:১৬ পি.এম
শিবগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,স্বামী পলাতক
![]()
মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার বিহার ইউনিয়নের বিহার পশ্চিম পাড়া (মৃধা পাড়া) এলাকায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার মধ্যে যেকোনো সময় স্বামী মোঃ মিন্টু মিয়া (৪০) তার স্ত্রী শিল্পী বেগম (৩২)-কে নির্মমভাবে মারধর করে হত্যা করে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।
ঘটনার পরপরই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, এটি একটি স্পর্শকাতর ঘটনা। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত মিন্টু মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত