
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৬:৩২ পি.এম
শিবগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড.কেরামত আলীর ইশতেহার ঘোষনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষনা করা হয়েছে । শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোনামসজিদ দারসবাড়ি মসজিদ প্রাঙ্গনে সর্ব শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে ড. কেরামত আলী এই ইশতেহার ঘোষনা করেন । ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমূখী শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন, আম ও কৃষি উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতির বিস্তার, পদ্মা নদীর ভাঙন রোধ প্রকল্প, প্রশাসনিক কাঠামো সংস্কার, সোনামসজিদ স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা বিস্তার, নগরায়ন, শিল্পায়ন, সীমান্ত সুরক্ষা ও স্বার্বভৌমত্ব রক্ষা, সুশাসনের শিবগঞ্জ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ মোট ২০ টি বিষয়ের উপরে ৯২ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষনা করেন তিনি । এছাড়াও প্রয়োজন ও সময় সাপেক্ষে শিবগঞ্জবাসীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি মডেল উপজেলা গঠনের কথাও জানান তিনি । ড. কেরামত আলী বলেন, এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং দক্ষতা, বাস্তবায়নের স্বক্ষমতা ও জনবল সহ সামগ্রিক বিষয় বিবেচনা সাপেক্ষে গঠিত একটি ইশতেহার, যা বাস্তবায়নে জনগনের সহযোগিতা ও আমার জবাবদিহিতা ওতোপ্রতোভাবে জড়িত থাকবে ইনশাআল্লাহ । এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমির সাদিকুল ইসলাম, সেক্রেটারি বাবুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেফাউল মূলক, সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত