
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৬:২৮ পি.এম
শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা
![]()
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শীষ প্রতিকের বিজয়ের লক্ষ্যে দাইপুখুরিয়া ইউনিয়নে বিএনপির আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। দাইপুকুরিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম সহ আরও অনেকে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত