
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ১:৩৯ পি.এম
শিবগঞ্জে পতিতার সর্দারিনী রুলিসহ চারজন আটক

বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার শিশু পার্ক এলাকা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পতিতার সর্দারিনী রুলিসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়া এলাকার রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সাথী আক্তার (৩৫) এবং কাজিতলা এলাকার আব্দুল আলিম (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা শিশুপার্ক সংলগ্ন ভাড়া বাসায় কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত