
নাগরিক ভাবনা ডেস্ক রিপোর্ট: ২১ অক্টোবর দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সফল সম্পাদক ও প্রতিষ্ঠানটির আত্মার মানুষ শেখ রিফান আহম্মেদ স্যারের জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, সাংবাদিক বন্ধু, পাঠকসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তার বন্যা বইছে।
প্রগতিশীল চিন্তা–ভাবনা, গবেষণাধর্মী সাংবাদিকতা ও নিরপেক্ষ অবস্থান ধরে রাখায় শেখ রিফান আহম্মেদ ইতোমধ্যেই গণমাধ্যম জগতে এক উজ্জ্বল নাম। তাঁর নেতৃত্বে দশের কথা জানতে ও জানাতে, স্লোগানকে সামনে রেখে শুরু করে। দৈনিক 'নাগরিক ভাবনা' পত্রিকার পথচলা। ধারাবাহিকভাবে তুলে ধরছে জনমানুষের কথা, প্রান্তিকের জীবনসংগ্রাম, নাগরিক সংকট ও উন্নয়নের বাস্তবচিত্র।
জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দৈনিক নাগরিক ভাবনা'র বার্তা- বিভাগের ডিজিটাল ইনচার্জ সেলিম সম্রাট জন্মদিনের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন —আজ আমাদের প্রিয় সম্পাদক শেখ রিফান আহম্মেদ স্যারের জন্মদিন।
শেখ রিফান আহম্মেদ শুধু একজন সম্পাদক নন, তিনি একজন আলোকবর্তিকা, যিনি সাংবাদিকদের কাজের জায়গায় নৈতিকতা ও সত্যনিষ্ঠতার অনুশীলন শিখিয়েছেন।
সাংবাদিকতায় নৈতিকতা ও নিরপেক্ষতার পাঠ শেখানোর জন্য কৃতজ্ঞতা।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ রিফান আহম্মেদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও আরও সৃজনশীল পথচলার জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত