প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ৩:৩৯ পি.এম
শেডের বাইরে দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদে চারজনকে অর্থদণ্ড

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটি খাসমহল বাজারে সাপ্তাহিক হাটের দিনে শৃঙ্খলা ফেরানো ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাজারের নির্ধারিত শেডে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও শেডের বাইরে ও সড়কের ওপর বিশৃঙ্খলভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে বাজারের বাইরে সরকারি জমি দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সরকারি নির্দেশ অমান্য করে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারের নির্ধারিত শেডের বাইরে ও সড়কে অবৈধভাবে দোকান বসানো, সরকারি সম্পত্তি দখল এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA