
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১:৩৫ পি.এম
শ্যামনগরে দিন মজুর অমেলার বসত ভিটার গাছ কেটে জবরদখলের অভিযোগ
![]()
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের বিষ্ণুপদ মণ্ডল ও অমেলা মণ্ডলের পৈতৃক ভিটার গাছ কেটে জবর দখলের অভিযোগ। অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত পাচুরাম মণ্ডলের পুত্র মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশুতোষ মণ্ডল, অমেলা মণ্ডল দিং এর পৈতৃক ভিটায় ২৫ বছর পূর্বের লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও বসত ঘর ভেঙ্গে ভিটা বাড়ির মাটি কেটে অবৈধভাবে জবর দখল করেছেন। সরেজমিনে জানা যায়, মুন্সিগঞ্জ মৌজার এস,এ ২৭৯ খতিয়ানের সম্পত্তি বাংলােদশ গেজেটে প্রকাশিত "ক" তালিকা ভূক্ত সম্পত্তি। যাহা পাঁচু রাম মণ্ডলের পুত্র আশুতোষ মন্ডলের নেতৃত্বে তারই লাঠিয়াল বাহিনী মথুরাপুর গ্রামের সুরেন মণ্ডলের পুত্র দীনেশ, দেবেন মণ্ডলের পুত্র তারক, আশুতোষ মন্ডলের পুত্র ভাস্করসহ ১৫ থেকে ২০ জন গুন্ডা পান্ডা নিয়ে পার্শ্ববর্তী অসহায় দিন মজুর অমেলা মণ্ডল ও বিষ্ণু পদ মণ্ডলের ৭ শতক বসতভিটার উপর ২ শতক জমিসহ সীমানায় থাকা বিভিন্ন প্রজাতির ৩০ টির অধিক গাছ কেটে মাটির সাথে বিলিন করে জবর দখল করেছে। ফলে, নিরুপায় হয়ে গত ১৫/০৭/২০২৫ তারিখে অমেলা মণ্ডল উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এলাকাবাসীর দাবী,শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে তদন্ত—পূর্বক দুর্বৃত্তের দ্বারা এহেন অন্যায় এবং অবৈধ জবর দখলের বিরুদ্ধে ভূমিহীন এই অসহায় পরিবারটি যাহাতে তাদের ক্ষতিপূরণসহ ন্যায় বিচার পেতে পারে, তার জোর দাবি জানিয়েছে।
এই বিষয়ে আশুতোষ মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এস,এ ২৭৯ খতিয়ানের আমার আড়াই বিঘা জমি খরিদা। আমার জমি আমি জরিপকারী দ্বারা মেপে আরো এক ফুট ওদের ভিটের ওপর রেখে বের করে নিয়েছি। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই ৩ দিন ধরে ১০/১২ জন লোক নিয়ে তাহলে আমি জোরপূর্বক জবর দখল করলাম কিভাবে আর ওখানে কোন গাছ ছিল না।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন, অমেলা মণ্ডল আমার বরাবর লিখিত অভিযোগ করেছে। আমি মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের নিকট শুনানির দায়িত্ব দিয়েছি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত