
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু বক্কর জিব্রাইল, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজদার রহমান, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের সেক্রেটারি ও বিভিন্ন সেক্টরে নিয়োজিত শ্রমিক নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত