
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৫:৪১ পি.এম
শ্রীপুরে অবৈধ মাদক উদ্ধার অভিযানে ৮৭ বোতল বিদেশী মদ জব্দ

টিপু সুলতান শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় কালিয়াকৈর রোডের একটি ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ। সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন খান ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন। মাওনা বাজার রোডের তৃতীয় তলায় বসবাসকারী নবী হোসেন এবং তার সহযোগী সজল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পুলিশ উক্ত স্থানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নবী হোসেন (৬০) এবং সজল (৫০) কৌশলে পালিয়ে যায়। পুলিশ তল্লাশি চালিয়ে নবী হোসেনের বাসা থেকে ৭টি মশার কয়েলের কার্টনের ভেতরে লুকানো অবস্থায় ৮৭ বোতল বিদেশি অবৈধ মদ উদ্ধার করে, যার মোট ওজন ৬০ লিটার এবং আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা। উক্ত ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৭, তারিখ-১৯/০১/২৫)। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন খান বলেন, "মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত