
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৭:২২ পি.এম
শ্রীপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর উচ্চ বিদ্যালয়ে মরহুম আলহাজ্ব এড. আফতাব উদ্দিন আহম্মেদ এর স্মরণসভা, অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,গাজীপুর ০৩ আসনের নেতা অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আঃ মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ।
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এডভোকেট মামুনুর রশিদ ও মোতাহার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান এস. এম. মাহফুল হাসান হান্নান, হাজী ছোট কালিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এনামুল হক মনি, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ গণি মৈশাল ,আইনউদ্দিন মাস্টার,ও মহিলা অভিভাবক মাজেদা আক্তার ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক উজ্জ্বল হাসান জয়,প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত