
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৬:৪৮ পি.এম
শ্রীপুরে অযৌক্তিক পৌর কর বৃদ্ধির প্রতিবাদে নাগরিকদের স্মারকলিপি
![]()
গাজীপুরের শ্রীপুর পৌরসভার আওতাধীন সকল বাড়ি-ঘর সহ সকল ব্যবসা প্রতিষ্ঠানের কর বহুগুণ বৃদ্ধি এবং নতুন করে আবর্জনা ও সড়কবাতি কর আরোপের প্রতিবাদে পৌরবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২ টায়, শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরাম সহ শ্রীপুর পৌরবাসীর সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ, শ্রীপুর সাহিত্য পরিষদ, রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশন, শ্রীপুর প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সচেতন নাগরিক ফোরাম শ্রীপুর, উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভা কর্তৃক আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক আশ্বাস দিয়েছিলেন যে নতুন করে কোনো কর আরোপ বা পূর্ববর্তী কর বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে না। সেই প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও হঠাৎ করে পৌরবাসীর ঘরে ঘরে কর বৃদ্ধি সংক্রান্ত নোটিশ পৌঁছানোয় চরম অসন্তোষ বিরাজ করছে নাগরিকদের মাঝে।
সচেতন নাগরিকরা বলেন, শ্রীপুর একটি দীর্ঘদিনের অবহেলিত পৌর এলাকা যেখানে এখনও অনেক স্থানে টিন ও মাটির ঘর বিদ্যমান। এমন পরিস্থিতিতে কর বৃদ্ধি অমানবিক। বিশেষ করে আবর্জনা অপসারণে পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকর ব্যবস্থা না থাকলেও ৩% কর আরোপ এবং সড়কবাতির জন্য ২% কর ধার্য করাকে অনৈতিক বলে উল্লেখ করা হয়েছে।
এ সময় কয়েকজন সচেতন নাগরিক বলেন গত বছর আমার বাড়ির হোল্ডিং কর বাবদ ২০০ টাকা দিয়েছিলাম, অথচ এ বছর ২০০ টাকার জায়গায় আমার পর আরোপ করা হয়েছে ১২০০ টাকা এটা কিভাবে সম্ভব। আমরা অযৌক্তিক কর আদায়ের প্রতিবাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রধান করছে যাতে অযৌক্তিক করের হাত থেকে পৌরবাসী রক্ষা পায়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর সরকারি কলেজ ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সেলিম মোল্লা, শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সভাপতি রওশন হাসান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, সাংগঠনিক সম্পাদক মিসকাত রাসেল, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, সংগঠক রাহাত সাহান জুয়েল প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত