
টিপু সুলতান শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে আল আরাফ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌর এলাকার ১ নং ওয়ার্ডে শ্রীপুর- বিশ্ববিদ্যালয় কলেজের আঞ্চলিক সড়কের পাশে ৬তলা নিজস্ব ভবনে আল আরাফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফরহাদ উজ্জামান এর আয়োজনে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছেউদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন কাঁইয়া ও সাবেক সভাপতি আব্দুল মোতালেব, জামায়াত নেতা মোঃ আনোয়ার হোসেন বিএসসি, বীর মুক্তিযোদ্ধা হাজী আবতাব উদ্দিন আহমেদ, জান্নাতুল আতফাল মাদরাসার মুহতামিম কাজী মঈনুদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরজাদা আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমিন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত