
গাজীপুরের শ্রীপুরে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ইত্তেফাকের শ্রীপুর প্রতিনিধি এম এম ফারুকের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১ টায় শ্রীপুর মডেল থানার সামনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা হুমকি দাতাদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন। শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান এর সভাপতিত্বে, ও রাতুল মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লতিফ মাস্টার, এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি মাহমুদ হাসান, নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি মুজাহিদ, এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল বাতেন বাচ্চু, চ্যানেল এ ওয়ানের শ্রীপুর প্রতিনিধি আশরাফুল আলম সরকার, বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি রমজান আলী রুবেল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক এম.এম ফারুককে ফেসবুক ম্যাসেন্জারে হত্যার হুমকি দাতাদের খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত