গাজীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন শীর্ষক অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ২০২৫ সালের আলহাজ কলিম উদ্দিন সরকার বৃত্তিপ্রাপ্ত ও রোজাদার শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। নুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন এবং বিদ্যালয়ের দাতা সদস্য মো. আজিজুল হক সরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৫ সালের আলহাজ কলিম উদ্দিন সরকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি রোজাদার শিক্ষার্থীদেরও বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মেধার বিকাশে এ ধরনের আয়োজন উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA