
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ২:০৬ পি.এম
শ্রীপুরে ক্যাসিনোয় জড়িত মূলহোতা মোশাররফসহ আটক-৭

গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো খেলার ঘটনায় জড়িত মূলহোতা মোশাররফসহ ৭ জনকে আটক করেছে থানা পুলিশ । এসময় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে, পুলিশ আহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানায়নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।রোববার রাতে পৌর এলাকার বেতজুরি নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, বেতজুরি গ্রামের মোশারফ হোসেন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই অনলাইন ও জোয়ার বোর্ডের মাধ্যমে ক্যাসিনো চালিয়ে আসছে। এলাকাবাসীর গোপন সংবাদে মোশাররফের শ্বশুর বাড়িতে অভিযান চালায় গাজীপুর সদর থানা পুলিশ। একটি ঘরে ঢুকতেই পুলিশ সদস্যদের ঘিরে ফেলে মোশাররফ বাহিনীর সদস্যরা।
একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিসহ সেখানে গিয়ে মোশাররফসহ ৭জনকে আটক করে। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল আনুষ্ঠানিক কোনো কথা বলেননি। তবে, আটক ৭ জনের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান বলে জানিয়েছেন তিনি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত