গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া এলাকায় জমি ভোগদখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ ও পারিবারিক কলহের অভিযোগ উঠেছে। জমির প্রকৃত পরিমাণের চেয়ে বেশি জায়গা ভোগদখলের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে নয়াপাড়া এলাকার আঃ হাসেমের কাছ থেকে আঃ সালাম নামে এক ব্যক্তি ৪২ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতি স্থাপন করে বসবাস করে আসছেন। জমি ক্রয়ের পর থেকেই তিনি ওই জমি ভোগদখল করে আসছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তবে আঃ হাসেম এর সন্তানদের অভিযোগ, ক্রয়কৃত ৪২ শতাংশ জমির বাইরে অতিরিক্ত জায়গাও দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন আ:সালাম। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ ও কলহ চলে আসছে বলে অভিযোগ তাদের।
অভিযোগকারী পরিবারের সদস্যদের দাবি, জমির সঠিক পরিমাণ ও সীমানা নির্ধারণ করে মাপজোক করা হলে প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিরপেক্ষভাবে জমির সীমানা নির্ধারণ এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।
এদিকে জমির মালিকানা, দখল ও সীমানা নিয়ে সৃষ্ট বিরোধের কারণে এলাকায়ও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের এ বিরোধ নিরসনে উভয় পক্ষের দলিলপত্র, খতিয়ান ও অন্যান্য ভূমি-সংক্রান্ত নথি যাচাই করে সরকারি নিয়ম অনুযায়ী সঠিক মাপজোক করা প্রয়োজন।
তবে অভিযোগের বিষয়ে আঃ সালাম বলেন,আমি মৃত আব্দুল হাসেম এর কাছ থেকে ৪২ শতাংশ জায়গা ক্রয় করি এবং পরবর্তীতে ইব্রাহিম নামে আরেক ব্যক্তির কাছ থেকেও কিছু জায়গা ক্রয় করে সেই জমি দখলে আছি।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA