
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১:১৫ পি.এম
শ্রীপুরে বন্ধন এসএসসি ৯৫ ব্যাচের নতুন কমিটি গঠন

সমগ্র বাংলাদেশ ব্যাপী বন্ধন (এসএসসি) ৯৫ ব্যাচের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিকালে মাগুরার শ্রীপুরের এম.সি.পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট মাগুরার শ্রীপুর উপজেলা কমিটি গঠন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ এর সঞ্চালনায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন এবং সভাপতিত্ব করেন বন্ধন এসএসসি- ৯৫ সংগঠনের মাগুরা জেলা সভাপতি সৈয়দ খারুল আলম ঈমন।
সংগঠনের উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে জিয়াউল হক ফরিদ কে শ্রীপুর উপজেলা সভাপতি এবং দস্তগীর হোসেন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মোল্লা, সহ সভাপতি মু:সেলিম হোসেন, সিনিয়র সহ সম্পাদক মোঃ রাসেল খান, যুগ্ম সম্পাদক মু: মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রোকুনউজ্জামান সুইট , অর্থ সম্পাদক মুন্সি রিপন, সহ অর্থ সম্পাদক হিমাংশু অধিকার, প্রচার সম্পাদক সংবাদিক জিয়াউর রহমান, মহিলা বিষায়ক সম্পাদকঃ মোছাঃ লিপি খাতুন।
সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ সালে পাশ করা বন্ধন ৯৫ এর শিক্ষার্থীরা। বক্তারা নিজেদের মধ্যে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি এ সংগঠন সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত