
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৮:৪৯ পি.এম
শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের অভিভাবক সমিতির আয়োজনে আইডি কার্ড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসাইন,দাতা সদস্য, আলহাজ্ব আজিজুল হক সরকার, কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সহ শিক্ষকবৃন্দ, অভিভাবক,শিক্ষার্থীবৃন্দ।
নতুন স্মার্ট পরিচয়পত্র পেয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও উৎফুল্লতা লক্ষ্য করা গেছে। মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফল অর্জনেও শিক্ষার্থীরা এ উদ্যম ধরে রাখবে বলে উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত