
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৪:৪৮ পি.এম
শ্রীপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

জিয়াউর রহমান, মাগুরা: ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাগুরার শ্রীপুর উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
২০ এপ্রিল সোমবার দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্ররা এতে তিনটি গ্রুপে অংশ গ্রহণ করে।অংশগ্রহণকারীদের মধ্য থেকে নয়জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সহি, শুদ্ধ ও মুখস্থ তিলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেন।ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এই প্রতিযোগিতার লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে মেধাবী হাফেজদের খুঁজে বের করা এবং তাদের উৎসাহিত করা।
ইসলামিক ফাউন্ডেশনের শ্রীপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ মহিউদ্দিন উদ্দিন আহমেদ এর পরিচালনায় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জোকা বাইতুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আবুল বাশার।পরবর্তীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত