
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৪:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:২৬ পি.এম
শ্রীপুর ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজীপুরের শ্রীপুর বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, জুলাই আগস্ট আন্দোলনে অকুতোভয় সংগ্ৰামী প্রাইম এশিয়া বিশ্ব বিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে ছুরিকাঘাতে নির্মম ভাবে হত্যা করেছে। ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারী, সন্ত্রাসীদের দ্রুত গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ইমরান মৃধা, সঞ্চালনায় করেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসাইন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন
গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রাসেল সরকার, রানা প্রতাপ, রাকিবুল হাসান সজীব, শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নওশাদ মুস্তাক, শ্রীপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার মন্ডল, গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিব উদ্দিন সগির, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন মন্ডল, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সহ কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত