
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ৪:২১ পি.এম
শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
গত রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এর আগে ওই বাড়িতে চয়ন ইসলামের অবস্থান টের পেয়ে সেখানে অবস্থান নেয় ছাত্র-জনতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ সেখানে পৌঁছে বাড়িতে তল্লাশি চালিয়ে চারতলার একটি ফ্ল্যাটের ভেতর থেকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে।
জানা গেছে, উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হওয়া চয়ন ইসলাম।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান,সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গত প্রায় কয়েক মাস ধরে তিনি উপজেলার টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় ওই বাড়ির চারতলা ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। এছাড়া তার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত