
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৫, ৪:৩০ পি.এম
সংসদে মেহনতীদের দাবি নিয়ে আসছেন রাজপথ কাঁপানো নেতা সেলিমুজ্জামান সেলিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখা এই সংগ্রামী নেতা ইতোমধ্যেই তৃণমূলে কঠোর পরিশ্রমী, সাহসী ও জনবান্ধব সংগঠক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে তাঁর সরব উপস্থিতি ও নেতৃত্ব ইতোমধ্যেই নেতাকর্মীদের মাঝে অনুপ্রেরণা জুগিয়েছে।
২০০৮ সালে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সেলিম এখন অনেক বেশি অভিজ্ঞ, বিচক্ষণ ও জনআস্থার প্রতীক। বিশেষ করে কাশিয়ানী-মুকসুদপুরে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। তরুণদের কাছে তিনি শুধু একজন রাজনীতিক নন, একজন আশার প্রতীক।
তাঁর সুসংগঠিত কর্মীবাহিনী, তৃণমূলে গড়া শক্ত ভিত্তি ও সাহসী রাজনৈতিক অবস্থান তাঁকে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির অন্যতম সম্ভাবনাময় প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
স্থানীয় ভোটারদের ভাষ্য, ‘সেলিমুজ্জামান সেলিম হচ্ছেন সেই সাহসী কণ্ঠস্বর, যিনি জাতীয় সংসদে গিয়ে সত্যিকারের মেহনতী মানুষের স্বার্থ রক্ষা করতে পারেন।’
এখন শুধু সময়ের অপেক্ষা— রাজপথের নির্ভীক এই যোদ্ধা কি এবার সংসদে পৌঁছে কাশিয়ানী-মুকসুদপুরের মেহনতী মানুষের অধিকার আদায়ের লড়াইকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন? ভোটারদের আশা, সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বেই বদলে যাবে উপেক্ষিত জনপদের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত