
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম। গতকাল হোন্ডা এক্সিডেন্টে গুরুতর আহত হওয়ার পর তাঁকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর আনুমানিক ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবার সূত্রে জানা গেছে, একই দুর্ঘটনায় তাঁর সহধর্মিণীও গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানুষ হিসেবে অত্যন্ত সদালাপী, হাস্যোজ্জ্বল ও সকলের আপনজন ছিলেন আবুল হাশেম। তাঁর অকালপ্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত