
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১১:১২ পি.এম
সত্যিকার অর্থে ইসলাম প্রিয় ও ইসলাম অনুরাগী দল বিএনপি-শাহজাহান মিঞা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: সত্যিকার অর্থে ইসলাম প্রিয় ও ইসলাম অনুরাগী দল বিএনপি,৭১ এ পরাজিত শক্তি জামায়াত ইসলাম ইসলামকে নষ্ট করছে এদের ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে - বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর হাই স্কুল মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন। জামায়াত ইসলাম কোন ইসলামী দল নয় বরং এরা ইসলামকে নষ্ট করছে। তিনি আরও বলেন, জামায়াত ১৯৭১ কে মুছে দিতে চাই। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি ততদিন সেটা হতে দিবোনা। এসময় সকলকে জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত