
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:৫২ পি.এম
সন্তানদের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য

পৃথিবীতে সকল পিতা-মাতাই সন্তানদেরকে হৃদয়ের অন্তস্থল থেকে ভালবাসেন। কর্মব্যস্ততার কারণে আজকে আমরা সন্তানদের সময় দিতে পারি না। তাই সন্তানরা এখন মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং ঘরবন্দী হয়ে যাচ্ছে। এই মোবাইলের আসকের কারণে সন্তানদের পারিপার্শ্বিক বিকাশ ক্ষমতা অনেক কমে যাচ্ছে এবং তারা ইন্টারনেটে উপর নিজেকে আসক্ত করে মোবাইলকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছে। প্রতিটি পরিবারের সন্তানদের কাছে মোবাইল হয়েছে তার প্রিয় বন্ধু। তারা এখন খেলাধুলা বাদ দিয়ে মোবাইলে সব সময় ডুবে থাকে। তাই সন্তানদের প্রতি ভালোবাসা এবং দায়িত্ব ও কর্তব্যের উদ্দেশ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি”র সহযোগী সংগঠন হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ও লেখক রিফাত মাহবুব সাকিব বলেন, শত ব্যস্ততার মাঝেও প্রত্যেক পরিবারের সদস্যদেরকে সময় দেওয়া উচিত। আমি শত ব্যস্ততার মাঝেও ঈদ উপলক্ষে আমার পরিবারকে আমি সময় দিয়েছি। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঈদের দিন আমি ঘুরতে বেরিয়েছি। আমাদের উচিত বাবা-মারা সন্তানদের সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহার করা। প্রতিটি বাবা-মার উচিত সন্তানদের সাথে কথোপকথন, খেলাধুলা এবং বিনোদনমূলক স্থানগুলো ভ্রমণ করতে হবে। তাহলে সন্তানদের বুদ্ধিমত্তার বিকাশ বাড়বে এবং মোবাইলের অতি আসক্ত কম হবে। তিনি আরও বলেন, এখনকার বাচ্চারা টিভি ও মোবাইলে আসক্ত প্রত্যেক শিশুর মানসিক বিকাশে ঘোরাঘুরিটা অত্যন্ত জরুরী। তিনি সর্বশেষ বলেন, শত ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিন পরিবারকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত