
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩১ দফা সাধারন মানুষের কাছে পৌছে দিতে বিকেল ৫টায় নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর ব্যাপারহাট, চিলাখান বাজার ও গাগলা বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করে উপজেলা বিএনপি। লিফলেট বিতরণ ও পথ সভায় বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ডাঃ ইউনুস আলী, সদস্য সচিব আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, যুগ্ন আহ্ববায়ক নাজির হোসেন মাস্টার, যুবদেলর সাবেক পৌর সভাপতি এস এম ফারুক এবং উপজেলা ও সন্তোষপুর ইউনিয়নের নেতাকর্মীরা।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন ফ্যাসিস্টরা যাতে নাগেশ্বরীর বিভিন্ন ইউনিয়নে পালিয়ে থাকতে না পারে বিএনপির সকল নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। তিনি এ ব্যাপারে প্রশাসনকে কঠোর ব্যাবস্হা নিতে বলেন।
জেলা বিএনপির সদস্য ডাঃ ইউনুছ আলী বলেন তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা। তাই সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত