
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৫:৫৭ পি.এম
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে : আব্দুস সালাম

সিনিয়র স্টাফ রিপোর্টার: সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে। এমনটাই বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আব্দুস সালাম। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়া টিএমএসএস অডিটোরিয়াম হলরুমে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুর রহমান, বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত