

সমীর সরকার, ময়মনসিংহ প্রতিনিধি : "আমি পৌর পিতা নই,পৌর সেবক হতে চাই " এই মন্ত্র কি সামনে রেখে আগামী দিনে হালুয়াঘাট পৌরসভা অংশগ্রহণ করে। হালুয়াঘাট পৌর সভাকে আধুনিক ও উন্নয়নের মডেল পৌরসভা হিসাবে গড়তে চাই এর জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। ২৪ জানুয়ারি রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় গাবরা খালি পার্কে হালুয়াঘাট পৌরবাসী ও সুধী সমাজকে নিয়ে পূর্ণমিলনী ও বনভোজন আয়োজনে আলোচনা সভায় এ কথা বলেন ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম আতিক। সাবেক ব্যাংকার ফেরদৌস আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অরুপ সরকার রানা, শাহাব উদ্দিন, আরফার আলী,টিটু সাহা প্রমুখ। আতিকুল ইসলাম আতিক বলেন তিনি নির্বাচিত হইতে পারলে প্রতিটা ওয়ার্ডে একটি করে কাউন্সিলর অফিস স্থাপন করা হবে,পৌরসভার ভিতরে আধুনিক বিনোদন কেন্দ্র ও পৌর পার্ক স্হাপন, ময়লা অপসারণ অসহায় গৃহহীনদের পূর্ণবাসন ব্যবস্থা, নিম্ন আয়ের মানুষদের করের আওতা মুক্ত করা হবে বলে অঙ্গীকার করেন। আলোচনা শেষে উপস্থিত সকলের জন্য খাবারের ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লটারিতে পুরস্কার বিতরণ করা হয়। ##
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত