প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৮:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৫:১৩ পি.এম
সবুজ ভবিষ্যতের আশায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর চকজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপন সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কৃষিবিদ ড. মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ সময়ের দাবি। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ ড. মো. আলমগীর হোসেন বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়। প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে তবেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য সফল হবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA