

হালুয়াঘাটে একযোগে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হয়। বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১৭ নভেম্বর সোমবার সকাল ১০ সেন্ট এন্ড্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেওয়া প্যাকেটজাত দুধ রুটি কলা ও সিদ্ধ ডিম বিতরণ করেন। দুপুরের খাবার পেয়ে ছাত্র ছাত্রীরা ভিষণ খুশি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত