
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৬:০৭ পি.এম
সলঙ্গায় আগুনে বসতঘর পুড়ে ছাই

সিরাজগঞ্জের সলঙ্গা থানার জালশুকা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আসবাবপত্রসহ প্রায় এক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত গরিবউল্লাহ'র ছেলে আক্কেল আলীর ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে পূর্ব শত্রুতার জের ধরে অথবা অন্য কোন কারনে আগুন লেগেছে কিনা কেউ নিশ্চিত করে বলতে পারে নাই।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আক্কেল আলীর বাড়ির বসত ঘরে আগুন লাগে রাত সাড়ে ১০ টার দিকে। আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলেও, মুহূর্তের মধ্যে পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,এ ঘটনায় কেউই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত